ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক
- ০১:৫৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 3
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ জন চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
এ সময় তাদের কাছ থেকে ৩৪ পুড়িয়া হেরোইন ও ৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
৩১ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক রাত ২:০০ টায় চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল ভোলাহাট উপজেলার ১নং ভোলাহাট ইউনিয়নের চাঁনশিকারী গ্রামস্থ হাউসপুর জামে মসজিদের আম বাগানে এই অভিযান পরিচালনা করে।
সীমান্ত পিলার ২০০/এমপি থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই অভিযান চালানো হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন,মোঃ শরিফুল ইসলাম মোশারফ (৩২), পিতা- মোঃ আনারুল হক, গ্রাম- চাঁনশিকারী আশরাফুল হক সানাউল (৩৩), পিতা- কছিম উদ্দিন, গ্রাম- আলালপুর মোঃ আমির (২৬), পিতা- আব্দুল লতিফ, গ্রাম- চাঁনশিকারী
অভিযানকালে তাদের নিকট থেকে ৩৪ পুড়িয়া হেরোইন, ৪ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন এবং নগদ ৩,১০৭ বাংলাদেশী টাকা জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে মাদক এনে স্থানীয় যুবকদের কাছে বিক্রি করে আসছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি,
বিএফএম, পিএসসি জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ গ্রাস থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। চোরাচালান রোধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


















