ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান: ভারতীয় কসমেটিকস ও শাড়ি আটক

প্রতিনিধির নাম
  • ০১:৪৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 3

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ আইসিপি চেকপোস্টে অভিযান চালিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৩৯৭ পিস ভারতীয় কসমেটিক্স, ৩ পিস শাড়ি,

৯১ পিস মলম এবং ২৪ পিস কনফেকশনারী জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

​৩০ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টায় সোনামসজিদ আইসিপি চেকপোস্টে বিজিবি সদস্যরা ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করেন।

​বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের অধিনায়কের দিকনির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রয়েছে।

সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ী প্রতিবেশী দেশের চোরাকারবারীদের সাথে যোগসাজশে বৈধ পাসপোর্টের আড়ালে অবৈধ উপায়ে অতিরিক্ত পণ্য দেশে প্রবেশের অপচেষ্টা চালাচ্ছে।

নিয়মানুযায়ী একজন পাসপোর্টধারী যাত্রী মাল্টিপল ভিসায় বছরে ৩ বার ব্যাগেজ সুবিধা (সর্বোচ্চ ৪০০ ডলার) পাওয়ার কথা থাকলেও, আটককৃত ভারতীয় যাত্রীরা এর মধ্যেই ৭ থেকে ৮ বার বাংলাদেশ ভ্রমণ করেছেন।

মূলত এই নিয়মের অপব্যবহার করে অতিরিক্ত মালামাল বহন করার সময় বিজিবি সদস্যরা তল্লাশী চালিয়ে উক্ত পণ্যগুলো জব্দ করেন। বর্তমানে জব্দকৃত মালামাল প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

​এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, চোরাচালান সহ যেকোনো অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে বিজিবি’র জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে সীমান্ত এলাকায় আভিযানিক কার্যক্রম আরও বেগবান করা হয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান: ভারতীয় কসমেটিকস ও শাড়ি আটক

০১:৪৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬