ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির বিশেষ অভিযানে ৫ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি আটক

প্রতিনিধির নাম
  • ০১:৪২:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 2

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন ও ১টি মোটরসাইকেলসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে

আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। রবিবার (৩০ আগস্ট ২০২৬) বিকেলে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

​আটককৃতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আঃ রহমানের ছেলে মো. আনারুল (৪০) এবং একই ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামের মৃত আঃ গফুরের ছেলে মো. সাজামান (২৯)।

​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক বিকেল সাড়ে ৫টায় মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ১.৫ কিলোমিটার অভ্যন্তরে কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় ৫ গ্রাম হেরোইন ও ১টি মোটরসাইকেলসহ ওই দুই আসামীকে হাতেনাতে আটক করা হয়।

​প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত ব্যক্তিরা চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে হেরোইন বাংলাদেশে এনে স্থানীয় লোকজনের কাছে বিক্রি করে আসছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ও সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

​আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির বিশেষ অভিযানে ৫ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি আটক

০১:৪২:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬