ফুলবাড়িয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ০১:৩৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 2
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৩০ আগস্ট) সন্ধ্যায় বাদ মাগরিব বিএনপির দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে পালনের লক্ষ্যে সভায় বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুক।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীনুর মল্লিক জীবন, যুগ্ম আহ্বায়ক মীর কামরুজ্জামান আজাদ,যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান বাপ্পি, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিকদার, মোঃ মাসুদ আলম খান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আছির উদ্দিন শিখন,সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল,যুবদল নেতা মঞ্জুরুল হক খান, শ্রমিক দলের সভাপতি সেলিম মিয়া,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ মারুফ,যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক সিফাদ,পৌর ছাত্রদলের আহ্বায়ক মোফাকখারুল ইসলাম মারুফ প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


















