ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়ায় ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

প্রতিনিধির নাম
  • ০১:১৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 3

বিজ্ঞানমনস্ক, দক্ষ ও উদ্ভাবনী নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান অলিম্পিয়াড

‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) ফুলবাড়িয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে ফুলবাড়িয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ওবায়দা বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভুঞা, একাডেমিক সুপার ভাইজার মোহসিনা বেগম, ধুরধুরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জিয়াউল হক শাহীন, ফুলবাড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল হুদা প্রমুখ।
পবিত্র কুরআন তেলাওয়াত করেন বাকতা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনজুরুল হক।

এর আগে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে গাছের চারা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ।
পরিবেশ রক্ষা, সবুজায়ন ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আয়োজক সূত্রে জানা গেছে, স্কুল ও কলেজের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মেধা বিকাশে এ বিশেষ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘জুনিয়র’ ও

‘সিনিয়র’ দুই গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে ‘ডিসিস সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’। প্রতিযোগিতায় বিজয়ী দুই গ্রুপের সেরা পাঁচজন করে বিজয়ী শিক্ষার্থী আগামী ৫ সেপ্টেম্বর জেলা পর্যায়ের মূল প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে। প্রতিযোগিতায় ‘জুনিয়র’ গ্রুপে ১০১ জন এবং ‘সিনিয়র’ গ্রুপে ১১জন অংশ গ্রহণ করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

০১:১৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬