ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়ীয়ায় নবনির্মিত মির্জাপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্বোধন ও দোয়া মাহফিল,

প্রতিনিধির নাম
  • ০১:০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 6

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার মির্জাপাড়া বাইতুন নূর জামে মসজিদের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাঙামাটিয়া ইউনিয়নের বিষ্ণুরামপুর গ্রামে পবিত্র জুমার নামাজ আদায়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের এইড এর সহায়তায় নির্মিত মসজিদটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। পরে মুসল্লীদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করে মসজিদ কর্তৃপক্ষ

পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মির্জা নূরুল হক ও সাধারণ সম্পাদক মির্জা শাহাদাত হোসাইন বুলবুল মহল্লাবাসী সহ সংশ্লিষ্টদের উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান।

এসময় রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা মসজিদের জন্য জমিদাতা ও নির্মাণে সহযোগিতাকারী এডিসি মির্জা জোবায়ের হোসেন সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মসজিদটি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের বাস্তবায়নকারী জিএম আজম খান সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

এতে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার সুরুজ চৌধুরী, বাবুগঞ্জ শাহী জামে মসজিদের সভাপতি হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মির্জা আমিনুল ইসলাম মজনু মাষ্টার সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের মুসল্লীরা।

উল্লেখ্য, একটি পরিপূর্ণ অযুখানা সহ মসজিদটি নির্মাণে সহযোগিতা করেছে ইউনাইটেড আরব আমিরাত এইড। যার বাস্তবায়ন করেছে শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিস। মসজিদটিতে একসাথে প্রায় দেড় শতাধিক মুসল্লী নামাজ আদায় করতে পারবেন বলে জানান আয়োজক কমিটি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়ীয়ায় নবনির্মিত মির্জাপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্বোধন ও দোয়া মাহফিল,

০১:০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬