একদিনের সরকারি সফরে দেবীগঞ্জে আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী,
প্রতিনিধির নাম
- ০৩:২৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 2
এক দিনের সরকারি সফরে পঞ্চগড়ের দেবীগঞ্জে আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।
বুধবার (২৬ আগস্ট) দুটি পৃথক কর্মসূচিতে অংশ নিতে ঢাকায় থেকে দেবীগঞ্জে আসবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, বুধবার সকাল ১০টায় দেবীগঞ্জের বিজয় চত্বরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাআত, দেবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।
পরে সকাল ১১টায় দেবীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
প্রতিমন্ত্রীর একদিনের এই সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
ট্যাগস :


















