ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

গোমস্তাপুরে হরিজন সম্প্রদায়ের যুবকদের মাদক থেকে দূরে রাখতে ফুটবল উপহার দিলেন মানবিক ইউএনও জিল্লুর রহমান

প্রতিনিধির নাম
  • ১১:০০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 4

মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় হরিজন সম্প্রদায়ের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

আজ সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং গোমস্তাপুর উপজেলার মানবিক নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমানের পক্ষ থেকে এই খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
​এই বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান জানান,

“যুবসমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেই আমাদের এই আয়োজন। খেলাধুলা যুবকদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতিবাচক পথ থেকে দূরে রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে।”
​উপজেলা প্রশাসনের এমন সময়োপযোগী ও মানবিক উদ্যোগে খুশি হরিজন সম্প্রদায়ের যুবসমাজ ও স্থানীয় সচেতন মহল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গোমস্তাপুরে হরিজন সম্প্রদায়ের যুবকদের মাদক থেকে দূরে রাখতে ফুটবল উপহার দিলেন মানবিক ইউএনও জিল্লুর রহমান

১১:০০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬