নবগঠিত মোকামতলা উপজেলা প্রকৌশলীকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ
- ০১:২১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / 6
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু উপলক্ষে মোকামতলা উপজেলা প্রকৌশলী
সিহাদুল ইসলামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ। ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার নবগঠিত কার্যালয়ে প্রকৌশলী সিহাদুল ইসলামের সাথে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নতুন কার্যালয়ের সার্বিক সাফল্য কামনা করেন এবং মোকামতলা এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে প্রকৌশলীর সাথে আন্তরিক আলোচনা করেন। সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন:- মাহমুদ হোসেন তৌফিক উপদেষ্টা (স্থানীয় সরকার, পল্লী
উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়)। রোকন-উদ-দৌলা রুবেল সদস্য সচিব (মোকামতলা উপজেলা বিএনপি)। নূরে আলম মামুন তালুকদার যুগ্ম আহ্বায়ক (মোকামতলা উপজেলা বিএনপি)। আব্দুস ছালাম যুগ্ম আহ্বায়ক, জাহাঙ্গীর আলম এবং আব্দুল মোত্তালিব। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল:- মেহেদী হাসান আহ্বায়ক (মোকামতলা উপজেলা স্বেচ্ছাসেবক দল)। আহসান হাবীব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বিপ্লব প্রামাণিক, সদস্য সচিব। জাতীয়তাবাদী যুবদল:- আব্দুর রাজ্জাক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং উজ্জল হোসেন, সদস্য সচিব (মোকামতলা উপজেলা যুবদল)।
জাতীয়তাবাদী ছাত্রদল
মোরশেদুল ইসলাম মিজু আহ্বায়ক, তারেক রহমান মিলু সিনিয়র যুগ্ম আহবায়ক, শাহরিয়ার হাসান জিহাদ যুগ্ম আহ্বায়ক, এবং তৌফিক আহমেদ শিপন, সদস্য। সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ উপজেলা প্রকৌশলীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং এলাকার সুষম উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


















