ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

মোকামতলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ,

প্রতিনিধির নাম
  • ০৪:০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 3

বগুড়ার মোকামতলা উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদে মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকালে হতদরিদ্র পরিবারের মাঝে সরকারের

ভিডব্লিউবি (VWB) কর্মসূচির আওতায় মাসিক চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ

প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ আব্দুল মোত্তালিব মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, হিসাব সহকারী মোঃ মশিউর রহমান, ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম

পলাশ (২নং ওয়ার্ড), মোঃ শাহি নূর আলম (১নং ওয়ার্ড), মোঃ আব্দুল ওয়াব (৮নং ওয়ার্ড), মো. রেজাউল করিম (৬নং ওয়ার্ড), সংরক্ষিত নারী ইউপি সদস্য মোছাঃ খুরশিদা আক্তার (৩নং ওয়ার্ড) এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য রুমানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিতরণ কার্যক্রমে সংশ্লিষ্ট এলাকার ভিডব্লিউবি কার্ডধারী হতদরিদ্র নারীদের মাঝে সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত পরিমাণ চাল সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খল পরিবেশে বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীরা সরকারের এ সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মোকামতলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ,

০৪:০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬