ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন গোলাম রব্বানী আকন্দ,

প্রতিনিধির নাম
  • ০৫:৩৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 5

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন বগুড়া জেলার কাহালু

উপজেলার নারহট্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম রব্বানী আকন্দ। তাঁকে রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ কেন্দ্রীয় কমিটি তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে।

গোলাম রব্বানী আকন্দ নারহট্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সততা, নিষ্ঠা ও জনপ্রিয়তার সাথে দায়িত্ব পালন করে আসছেন। নতুন এই দায়িত্ব পাওয়ার পর তিনি সন্তোষ প্রকাশ করে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান এবং রাজশাহী বিভাগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের অধিকার রক্ষা ও সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এদিকে তাঁর এই অর্জনে বগুড়া জেলাসহ রাজশাহী বিভাগের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন গোলাম রব্বানী আকন্দ,

০৫:৩৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬