শিবগঞ্জে কিচক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলামের আপসন গ্রামে গণসংযোগ ও লিফলেট বিতরণ
- ০৫:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 3
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. শরিফুল ইসলাম অত্র ইউনিয়নের আপসন গ্রামে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনব্যাপী সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি এই গণসংযোগ করেন।
গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম এলাকাবসীর প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তাঁর সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন।
গ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করার পাশাপাশি তিনি লিফলেট বিতরণ করেন এবং আগামী দিনে কিচক ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে তাঁর এই গণসংযোগে অংশ নেন এবং তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানান।


















