ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

বগুড়া সদর উপজেলার এরুলিয় ইউয়িনে গ্রাম আদালতে মিলছে দ্রুত সেবা, সন্তুষ্ট এলাকাবাসী

প্রতিনিধির নাম
  • ০৮:১৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 3

বগুড়ার সদর উপজেলার ৪ নং এরুলিয়া ইউনিয়ন পরিষদে নিয়মিত সপ্তাহের দুই দিন বুধবার ও শনিবার অত্যন্ত ফলপ্রসূ ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রাম আদালত পরিচালিত হচ্ছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান আতিক-এর সভাপতিত্বে ও পরিচালনায় এই আদালত কার্যক্রম পরিচালিত হয়।

সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্প খরচে ও দ্রুত বিচারসেবা পৌঁছে দেওয়ার লক্ষে এই আদালত নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে।
গ্রাম আদালতের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আজিজুল হক এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর উম্মে ফারজানা আলো

এছাড়াও বিচারপ্রার্থী ও স্থানীয় জনগণের উপস্থিতিতে আদালতের কার্যক্রমে বিচারিক সহায়তা প্রদানে অংশ নেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যগণ। ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ সেকেন্দার আলী প্রমুখ

স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদের এমন নিয়মিত গ্রাম আদালত পরিচালনার ফলে এলাকার ছোটখাটো বিরোধ ও পারিবারিক বা সামাজিক কোন্দলগুলো স্থানীয়ভাবেই মীমাংসা করা সম্ভব হচ্ছে।

এতে একদিকে যেমন আদালতের ওপর মামলার চাপ কমছে, অন্যদিকে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত খরচ ছাড়াই দ্রুত ন্যায়বিচার লাভ করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বগুড়া সদর উপজেলার এরুলিয় ইউয়িনে গ্রাম আদালতে মিলছে দ্রুত সেবা, সন্তুষ্ট এলাকাবাসী

০৮:১৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬