লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মল্লিকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ০৪:৩১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / 1
শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম মল্লিকের উদ্যোগে ও লোহাগড়া পৌর যুবদলের আয়োজনে শুক্রবার (১৩ মার্চ) বিকালে ৮ নং ওয়ার্ড বিএনপি অফিস চত্বরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লোহাগড়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমী ও নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য আশিকুর রহমান স্বপনের সঞ্চলনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল -২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাডভোকেট নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুল। লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান,
লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নজরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) মোঃ শামসুল হক আজাদ, বিএনপি নেতা আবু হায়াত সাবু, বিএম মেহেদী হোসেন, মোঃ আসাদুজ্জামান জামান, কাজী মুরাদ হোসেন,মোঃ ইউছুব আলী, মোঃ মাসুম, মোঃ ইমরুল হাসান,
লোহাগড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আকতার হোসেন মোল্লা, লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হিরু মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মল্লিক সহ প্রমুখ।
এ ব্যাপারে লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম মল্লিক বলেন, আমি ছোট বেলা থেকেই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিকে ভালোবেসে আজও অবধি বিএনপির রাজনীতির সাথে রয়েছি।
আমি রোজা এলেই এলাকার অসহায় দুস্থ ও গরীব মানুষের মাঝে ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী খাদ্য খাবার, শাড়ি লুঙ্গি বিতরণ করি আর এ কাজে আমাকে সহযোগিতা করে আসছেন লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ হুমায়ুন কবির।
এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমাকে সার্বিক সহযোগিতা করে থাকেন।
আমি সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামীতেও আমার এ ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে।
























