পাচঁ মামলায় হাইকোর্ট জামিন দিয়েছেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে
- ০৬:০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 2
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় চারটি হত্যা মামলা সহ পাঁচটি মামলায় জামিন পেয়েছে।
বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি বিচারপতি কে এম জাহিদসারোয়ার কাজলের নেতৃত্বাধীন হাই কোর্ট ব্রাঞ্চ এ আদেশ দেন। আদালতে আইভীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন সঙ্গে ছিলেন এডভোকেট হৃদয় রহমান।
এর আগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা সহ পাঁচটি মামলায় গত নভেম্বর মাসে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভীকে জামিন দেন হাইকোর্ট তবে আপিল বিভাগ এই পাঁচ মামলা জামিন এর স্থগিত হয়ে যায়।
পরে নতুন করে পাঁচ মামলায় স্নোন অ্যারেস্ট দেখানো হয়। গত বছরে মে মাসে মিনারুল হত্যা মামলায় জামিনের আবেদন না মঞ্জুর করেন আদালত।২০২৪ সালে জুলাই সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল।
শহরের খানপুরে অবস্থিত ৩ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। পরেরদিন গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। এ ঘটনায় ২৩শে সেপ্টেম্বর নিহত মিনারুলভাই নাজমুল হক বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৩২ জনের নামে উল্লেখ করে আরো অজ্ঞত ৩০০ জনকে আসামি করে সিদ্ধেরগঞ্জথানায় হত্যা মামলা করেন। এ মামলায় এজাহার ভুক্ত১২ নম্বর আসামী আইভী পরে তার বিরুদ্ধে আরো মামলা করা হয়।
























