ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

গোমস্তাপুরে সাংবাদিকের  বাড়িতে ককটেল নিক্ষেপ

প্রতিনিধির নাম
  • ১১:৪৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 1
 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়নে সাংবাদিক সোহেল আমান আর্জেন্ট এর বাড়িতে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
গত বুধবার রাতে গোমস্তাপুর ইউনিয়নের নয়াদীয়াড়ী সিরোটলা গ্রামে এ ঘটনা ঘটে।
এসময়  তার বাড়িকে লক্ষ্য করে দুর্বৃত্তরা  দুটি ককটেল নিক্ষেপ করলে একটি বিস্ফোরিত হয়। অপরটি অবিস্ফোরিত অবস্থায় রয়ে যায় । এ ঘটনায় কেউ হতাহত  হয়নি ।
গত বৃহস্পতিবার  সকালে গোমস্তাপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং  অবিষ্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করে। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাশার জানান, অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে।  একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গোমস্তাপুরে সাংবাদিকের  বাড়িতে ককটেল নিক্ষেপ

১১:৪৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫