সিংড়ার ৩ নং ইটালী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সবুজ এর মোটরসাইকেল শোভাযাত্রা
- ০৩:৪০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / 26
আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি।
এর ধারাবাহিকতায় বিএনপির নেতা সালাউদ্দিন সবুজের নেতৃত্বে ও দলীয় সমর্থন পেতে মোটরসাইকেল শোভাযাত্রা ও জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন সবুজ কর্মী সমর্থকদের নিয়ে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে ৩ নং ইটালি ইউনিয়নের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করেন।
এ সময়ে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে স্লোগান দেন ও ভোটারদের থেকে দোয়াও সমর্থন কামনা করেন।
শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় চেয়ারম্যান প্রার্থী সবুজ বলেন মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু সারের হাতকে শক্তিশালী করতে। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি।৩ নং ইটালি ইউনিয়নের সার্বিক উন্নয়ন,সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে, মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনের লক্ষা আমি জনগণের পাশে আছি থাকবো। অত্র ইউনিয়নের তরুণ সমাজের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি যদি দলীয় সমর্থন পাই তাহলে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবো ইনশাআল্লা


















