ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

কালীপূজা ও ছট পূজা উপলক্ষে বাংলাবান্ধা দুদিন আমদানি-রপ্তানি বন্ধ

প্রতিনিধির নাম
  • ১২:১২:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • / 82

সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা ও ছট পূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে দুই দিনের জন্য সকল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে।রবিবার ১২ নভেম্বর সকালে বন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমিগ্রেশনের মাধ্যমে যাত্রীপারাপার স্বাভাবিক থাকবে

তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা শ্যামাপূজা রবিবার। অপরদিকে সোমবার ১৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ছট পূজা। তাই উভয় দেশের ব্যবসায়ী-শ্রমিক ও বন্দর সংশ্লিষ্টদের সম্মতিতে রবিবার ও সোমবার বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম দুই দিন বন্ধ তবে আগামী মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল থেকে আবারও কার্যক্রম স্বাভাবিক হবে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম জানান,

বন্দরে দুইদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে তবে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে চারদেশের পাসপোর্ট ভিসাধারী যাত্রী পারাপার অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে।বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, আগামী মঙ্গলবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালীপূজা ও ছট পূজা উপলক্ষে বাংলাবান্ধা দুদিন আমদানি-রপ্তানি বন্ধ

১২:১২:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩