নড়াইলের লোহাগড়ার কাঞ্চনপুরে চলছে ৩২ প্রহর ব্যাপি মহা নামযজ্ঞ অনুষ্ঠান
- ০৫:৫২:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / 3
শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি,
নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাঞ্চনপুর মহা শ্মশান চত্বরে চলছে ৩২ প্রহর ব্যাপি সনাতন ধর্মাবলম্বীদের উৎসব মহা নামযজ্ঞ অনুষ্ঠান।দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমার তিথিতে ৩২ প্রহর অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে মহা ধুমধামের সাথে।
বিশ্ব সুখ হরির রাধা গোবিন্দ সেবাশ্রম কাঞ্চনপুর মহাশ্মশান লোহাগড়া নড়াইল এর আয়োজনে শুভ অধিবাস ২ মার্চ অধিবাস কীর্তন ও শ্রীমৎ ভগবত পাঠের মধ্য দিয়ে শুরু হয় এই মহা নামযজ্ঞ উৎসব
৩,৪,৫ ও ৬ মার্চ যথাক্রমে মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত ৩২ প্রহর অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
৭ মার্চ শনিবার কুঞ্জ ভঙ্গ নগর কীর্তন শ্রীশ্রী মহাপ্রভুর ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরণ তৎপর সন্ধ্যায় ধর্মীয় যাত্রাপালা ও পূজা-অর্চনার মধ্যো দিয়ে সমাপ্তি হবে এ মহা নামযজ্ঞ অনুষ্ঠানের।
নড়াইল জেলা সহ আশপাশের বিভিন্ন জেলাসহ দূরদূরান্ত থেকে ভক্ত-অরুগীরা উপভোগ করতে আসেন এ মহা নামযজ্ঞ অনুষ্ঠান।
মহা নামযজ্ঞ অনুষ্ঠানে নাম সুধা কীর্তন পরিবেশন করেন পূজা সম্প্রদায় গোপালগঞ্জ, রাসমণি অষ্টসখি সম্প্রদায় খুলনা,বেনীমাধব সম্প্রদায় গোপালগঞ্জ, দেব নারায়ণ সম্প্রদায় সাতক্ষীরা, সন্ধ্যা রাণী সম্প্রদায় নড়াইল ও বিশ্ব হরি সম্প্রদায় লোহাগড়া।
আয়োজক কমিটির সভাপতি প্রশান্ত কুমার ঘোষ বলেন বংশপরম্পরায় আমরা এই উৎসব পালন করে আসছি যুগের পর যুগ ধরে। এখানে দূরদূরান্ত থেকে হাজার- হাজার ভক্তবৃন্দের আগমন ঘটে এই মহা নামযজ্ঞ অনুষ্ঠানে। উপজেলা প্রশাসন বিভিন্ন রাজনৈতিক দল ও স্থানীয়দের সার্বিক
সহযোগিতায় নির্বিঘ্নে ও নিরাপদে উৎসবমুখর পরিবেশে আমরা এই মহা নামযজ্ঞ অনুষ্ঠান করে থাকি। মহা নামযজ্ঞ অনুষ্ঠানে আগত সকল ভক্তবৃন্দের জন্য রয়েছে প্রসাদের ব্যাবস্থা। মহানাম যজ্ঞ অনুষ্ঠানকে ঘিরে দোকানিরা বিভিন্ন পণ্যের পসরা নিয়ে বসেছেন। শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের ভক্তবৃন্দের আগমন ঘটছে এই অনুষ্ঠানে। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান আয়োজক কমিটির সভাপতি প্রশান্ত কুমার ঘোষ।


















