ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকের  উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

মির্জা মোঃ মনজুরুল হক,
  • ১০:০৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 17

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সুধী সমাবেশের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১ টায় গ্রামীণ ব্যাংক ফুলবাড়িয়া শাখার আয়োজনে শাখা অফিস কক্ষে সুধি সমাবেশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সমাবেশে গ্রামীণ ব্যাংকের সঙ্গে সর্বসাধারণের সম্পর্কের উন্নয়ন, বর্তমান পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধি এবং আমানত সংগ্রহ জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

সমাবেশে প্রধান আলোচ্য বিষয় হিসেবে গ্রামীণ ব্যাংকের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক আরও সুদৃঢ় করা, ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আমানত সংগ্রহ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক ময়মনসিংহ জোনাল অফিসের জোনাল ম্যানেজার মোঃ আব্দুল আলীম।

ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জোনাল অডিট অফিসার মৃত্যুঞ্জয় ঘোষ , ফুলবাড়ীয়া এরিয়া অফিসের এরিয়া ম্যানেজার জীবন কৃষ্ণ মন্ডল,সাংবাদিক রফিকুল ইসলাম রফিক (ঢাকা প্রতিদিন),ফুলবাড়িয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম খান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান পরিচালনা করেন ফুলবাড়িয়া শাখা ব্যবস্থাপক মোঃ ইয়াকুব আলী। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে এবং গ্রামীণ ব্যাংকের পৃষ্ঠপোষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকের  উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

১০:০৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬