ফুলবাড়িয়ায় উপজেলা খাদ্য বান্ধব ডিলার’স এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
- ০৯:১১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 14

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলা খাদ্য বান্ধব ডিলার’স এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক।
উপজেলা খাদ্য বান্ধব ডিলার’স এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান খান মেম্বার এর সভাপতিত্বে ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী সঞ্চালনায় বক্তব্য রাখেন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, পৌর যুবদলের সভাপতি আনোয়ার সাদাত আনার,সংগঠনের সহ-সভাপতি আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, কোষাদক্ষ শামীম মল্লিক প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য বান্ধব ডিলার’স এসোসিয়েশন এর সদস্যবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।সভায় উপজেলা খাদ্য বান্ধব ডিলার’স এসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম, ডিলারদের বিভিন্ন সমস্যা, স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।





















