ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু বকর ছিদ্দিক সরকার এর সমর্থনে গণসংযোগে মানুষের ঢল 

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়ীয়া
  • ০৬:১৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 1

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৬নং ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিএনপির সমর্থন প্রত্যাশী শোভাযাত্রা ও গণসংযোগ করেন ইউনিয়ন যুবদলের সভাপতি আবু বকর সিদ্দিক সরকার।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ছনকান্দা বাজারের ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে থেকে শোভাযাত্রা নিয়ে গণসংযোগটি আন্ধারিয়াপাড়া বাজার,রফিকের মোড়, গুনিপাড়ার প্রধান প্রধান সড়ক সড়ক প্রদক্ষিণ করে চা-স্টল,দোকানপাট,শপিংমল ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে গণসংযোগ করেন।
এসময় আবু বকর সিদ্দিক সরকারের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন শোভাযাত্রায় অংশ গ্রহণকারীরা। প্রার্থিতাকে কেন্দ্র করে ইউনিয়ন জোড়ে ভোটারদের মধ্যে আলোচনার ঝড় ও আগ্রহ বাড়ছে।
স্থানীয়ভাবে সুপরিচিত আবু বকর ছিদ্দিক একজন সংগঠক ও সাংস্কৃতিমনা লোক এবং দীর্ঘদিন ধরে এলাকাভিত্তিক সমস্যা সমাধানে ভূমিকা রাখার কারণে তিনি সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন বলে স্থানীয়রা জানান।
তার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে – ইউনিয়নে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, মাদক ও কিশোর অপরাধ ও অনলাইন জোয়া প্রতিরোধে সামাজিক উদ্যোগ জোরদার করা এবং সরকারি সুযোগ-সুবিধা সঠিকভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। বিশেষ করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার কথা জানান তিনি।
এ বিষয়ে আবু বকর ছিদ্দিক বলেন,বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সকল আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। “আমি জনপ্রতিনিধি নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করব। ইউনিয়নের প্রতিটি মানুষের সমস্যা আমার নিজের সমস্যা হিসেবে দেখব। একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও উন্নয়নবান্ধব ইউনিয়ন গড়াই আমার মূল লক্ষ্য।”
স্থানীয়রা বলেন, বিগত সময়ে আবু বকর সিদ্দিক সরকার নির্যাতনের শিকার হয়েছেন। তাই দলের পক্ষ থেকে তাকে সমর্থিত প্রার্থী হিসেবে প্রত্যাশা করেন তারা। আশা রাখেন, তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মাদক নির্মুল হবে।

শোভাযাত্রায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, সামাজিক ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু বকর ছিদ্দিক সরকার এর সমর্থনে গণসংযোগে মানুষের ঢল 

০৬:১৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬