মোকামতলায় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে বুলুর মতবিনিময়
- ০৩:৪২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 8

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বগুড়ার মোকামতলা উপজেলার সদর ইউনিয়নের খামারপাড়া ঈদগাহ জামে মসজিদের মুসল্লি ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বুলবুল আহমেদ বুলু।
শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর সাথে তিনি এই শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
মতবিনিময়কালে বুলবুল আহমেদ বুলু বলেন, দলীয় সমর্থন পেলে তিনি আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করবেন। এ লক্ষ্যে তিনি এলাকার সর্বস্তরের জনসাধারণের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে মোকামতলা ইউনিয়নকে একটি আধুনিক, রুচিশীল, দুর্নীতি ও মাদকমুক্ত নির্মল বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন।
এ সময় উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বুলবুল আহমেদ বুলু বলেন দলীয় সিদ্ধান্ত মেনে আগামী নির্বাচনে সকলকে ভেদাভেদ ভুলে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সবশেষে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেন।
শিরোনাম ভিন্নভাবে দিন

























