ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা

কুড়িগ্রামে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িহাট আঃ ছামাদ মন্ডল দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক সুপারের বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ:

মোঃ ইউসুফ খাঁন কুড়িগ্রাম জেলা সংবাদদাতা
  • ০৩:৫৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 8

কুড়িগ্রামে রাজারহাট উপজেলারঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট আঃ ছামাদ মন্ডল দাখিল মাদরাসার ইবতেদায়ী শাখায় ৩শিক্ষার্থীর বিপরীতে ৪ শিক্ষক শিক্ষার্থী সুপারের বিরুদ্ধে অনুমতি ছাড়া গাজ বিক্রির অভিযোগ সংকটের

এমন চিত্রের পাশাপাশি প্রতিষ্ঠানটির সুপার মোঃ আসাদুজ্জামান(আব্দুল-হক) এর বিরুদ্ধে অনুমতি ছাড়াই মাদরাসা প্রাঙ্গণের ছয়টি গাছ ৩৫ হাজার টাকায় বিক্রির কথা শিকার করেছেন মাদ্রাসার সুপার।

তদন্তের আশ্বাস দিয়েছে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)

সরেজমিনে মাদরাসায় গিয়ে দেখা যায়,ইবতেদায়ী শাখার শ্রেণিকক্ষে
মাত্র তিনজন শিক্ষার্থী উপস্থিত রয়েছে। প্রতিষ্ঠানটিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু থাকলেও প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত কোনো শিক্ষার্থী নেই।

পঞ্চম শ্রেণিতে ভর্তি রয়েছে ছয়জন। তবে তিনজন অনুপস্থিত থাকায় ওই দিন শ্রেণি কক্ষে উপস্থিত ছিল মাত্র তিনজন শিক্ষার্থী।

ইবতেদায়ী শাখার প্রধান মাওলানা মোহাম্মদ আকতার হাসান বলেন, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু থাকলেও শিক্ষার্থী সংকট রয়েছে। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো এখানে পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই।

এমনকি স্কুল ফিডিংয়েরও কোনো ব্যবস্থা নেই। এসব কারণে শিক্ষার্থীর সংখ্যা কম বলে তিনি মনে করেন।

এদিকে মাদরাসার সুপার মোঃ আসাদুজ্জামান (আব্দুল হক)-এর বিরুদ্ধে প্রতিষ্ঠান প্রাঙ্গণের ছয়টি গাছ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ৩৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর বকশি বলেন, অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের গাছ কাটা বা বিক্রি করা অপরাধ। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। পাশাপাশি ইবতেদায়ী শাখার প্রতি সরকারি নজরদারি বাড়ানোর দাবি জানাচ্ছি।

আরেক স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন অভিযোগ করে বলেন, সুপার আব্দুল হক একজন অসৎ মানুষ। টাকা আত্মসাতের উদ্দেশ্যে তিনি অনুমতি ছাড়াই গাছগুলো বিক্রি করেছেন।

গাছ বিক্রির বিষয়ে মাদরাসার সুপার মোঃ আসাদুজ্জামান (আব্দুল হক)-এর কাছে জানতে চাইলে তিনি বলেন, গাছ বিক্রির ব্যাপারে কোনো অনুমতি নেওয়া হয়নি। এটি তাঁর ভুল হয়েছে। তবে ইবতেদায়ী শাখায় শিক্ষার্থী সংকটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।

এ বিষয়ে রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ আহমেদ বলেন, গোটা উপজেলার ইবতেদায়ী শাখাগুলোর একই পরিস্থিতি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা তাসনিম বলেন,এ বিষয়ে তাঁরা মৌখিক অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুড়িগ্রামে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িহাট আঃ ছামাদ মন্ডল দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক সুপারের বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ:

০৩:৫৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬