ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক সিভিল সার্জন ডাঃ ফখরুল হাসানের পরিদর্শন
- ০৩:৫৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 9

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসময় সফরসঙ্গী হিসেবে ছিলেন মেডিকেল অফিসার (কো-অর্ডিনেশন) ডা: মো: তরিকুল হাসান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর সার্ভিল্যান্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার (ময়মনসিংহ) ডা. মো. গোলাম মুত্তাকীন, ময়মনসিংহের জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বহির্বিভাগ, অন্ত:বিভাগ, ল্যাবরেটরি, রেডিওলজি ও ইমেজিং এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিটের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
স্বাস্থ্যসেবার গুণগত মানোন্নয়ন, রোগীবান্ধব সেবা নিশ্চিতকরণ, হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার, ওষুধ ও চিকিৎসা সামগ্রীর সুষ্ঠু ব্যবস্থাপনা, চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিতকরণ এবং মাঠপর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এবং বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে ভর্তিকৃত রোগীর খোঁজ খবর নেন।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ হাসানুল হাসান সহ কর্মরত ডাক্তার, নার্স ও কর্মকর্তা- কর্মচারী উপস্থিত ছিলেন ।



















