ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা

পঞ্চগড়ে লিগ্যাল এইডের বড় সাফল্য, একদিনেই মিটল ৭ বিরোধ

পঞ্চগড় প্রতিনিধি
  • ০৩:৪১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 8

পঞ্চগড় জেলা লিগ্যাল এইড অফিসের মধ্যস্থতায় একদিনে দেওয়ানি, পারিবারিক, অর্থঋণ ও যৌতুকবিরোধীসহ মোট ৭টি বিরোধের সফল নিষ্পত্তি হয়েছে। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তির এ উদ্যোগকে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) পঞ্চগড় জেলা লিগ্যাল এইড অফিসে জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) লিমেন্ট রায় এবং স্পেশাল মেডিয়েটর মোছাঃ মোহসিনা খাতুন ও মোঃ জাকির হোসেনের মধ্যস্থতায় এসব বিরোধ নিষ্পত্তি হয়।

নিষ্পত্তি হওয়া বিরোধগুলোর মধ্যে রয়েছে ১টি দেওয়ানি, ১টি পারিবারিক, ২টি অর্থঋণসংক্রান্ত এবং ৩টি যৌতুকবিরোধী বিরোধ।

একদিনে মোট ৭টি বিরোধের সফল নিষ্পত্তি জেলা লিগ্যাল এইড অফিসের মধ্যস্থতা কার্যক্রমে একটি উল্লেখযোগ্য অর্জন। এর মাধ্যমে আদালতের দীর্ঘসূত্রতা এড়িয়ে পারস্পরিক সমঝোতা ও আলোচনার ভিত্তিতে বিরোধ নিরসনের ইতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে।

এ ধরনের মধ্যস্থতা কার্যক্রম সাধারণ মানুষের জন্য সহজ, স্বল্পসময়ের মধ্যে এবং সমঝোতাভিত্তিক বিরোধ নিষ্পত্তির পথ সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে লিগ্যাল এইডের বড় সাফল্য, একদিনেই মিটল ৭ বিরোধ

০৩:৪১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬