জীবন—বহমান এক নদীর গল্প
- ০৯:৫৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 10

লেখক: আরফানুল আলম প্রধান
জীবন নদী কিংবা ঝরনার মতোই বহমান। আপন গতিতে বয়ে চলাই জীবনের ধর্ম। কখনো শান্ত, কখনো উত্তাল—নানা বাঁক পেরিয়ে জীবন এগিয়ে চলে তার নিজস্ব গতিতে।
একসময় নদী কিংবা ঝরনার পানি সাগরে মিলিত হয়। তেমনি জীবনের প্রতিটি মুহূর্তও একদিন অতীতের পাতায় ঠাঁই নেয়। সময় কারও জন্য অপেক্ষা করে না, জীবনও থেমে থাকে না।
তাই এই ছোট্ট জীবনে চারাগাছের মতো জীবনকে ভালোবাসুন। যত্ন ও পরিচর্যায় তাকে বেড়ে ওঠার সুযোগ দিন। কারণ অবহেলা আর অযত্নে জীবনের সুন্দর গতিপথও হারিয়ে যেতে পারে।
চৈত্রের খরতাপ, কালবৈশাখীর ঝড়, কনকনে শীত কিংবা সমুদ্রের উত্তাল ঢেউ—সবকিছু পেরিয়েই জীবনকে এগিয়ে যেতে হয়। প্রতিকূলতা জীবনের অবিচ্ছেদ্য অংশ। আর সেই প্রতিকূলতার মাঝেই লুকিয়ে থাকে নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা।
জীবন ক্ষণস্থায়ী, কিন্তু তার সৌন্দর্য অসীম। তাই প্রতিটি মুহূর্তকে ভালোবাসুন, জীবনকে যত্নে আগলে রাখুন এবং নিজের চলার পথকে সুন্দর করে গড়ে তুলুন।




















