ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা

পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ, মিলবে ২০ লাখ টাকা

পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • ০৫:৪৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 10

চাকরির পেছনে না ছুটে নিজেরাই উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ পাচ্ছেন পঞ্চগড়ের তরুণরা। নতুন উদ্যোক্তা তৈরি ও ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের বিশেষ কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেওয়া হবে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ইসলামী ব্যাংক পিএলসি পঞ্চগড় শাখায় উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির আওতায় এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক মো. আলমগীর। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সহকারী পরিচালক শামীম হোসেন। এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক পঞ্চগড় শাখার প্রধান ও এফএভিপি ফয়জুর রহমান। কর্মশালায় পঞ্চগড় সদরের বিভিন্ন এলাকার প্রায় একশ উদ্যোক্তা ও ব্যাংক কর্মকর্তা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আলমগীর বলেন, তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। একজন উদ্যোক্তা নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন। এ লক্ষ্যেই সারা দেশে পাঁচ হাজার নতুন উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক।

তিনি জানান, যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেওয়া হবে। এর ৫০ শতাংশ বিনিয়োগ এবং বাকি ৫০ শতাংশ অনুদান হিসেবে দেওয়া হবে। ২৮ বছর বয়স পর্যন্ত তরুণ উদ্যোক্তারা এ সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। গবাদিপশু পালন, হস্তশিল্পসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে নতুন উদ্যোগ গ্রহণে এ অর্থায়ন দেওয়া হবে।

কর্মশালায় বক্তারা বলেন, তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ ও সম্ভাবনা থাকলেও অনেক সময় প্রয়োজনীয় পুঁজি ও সঠিক দিকনির্দেশনার অভাবে তারা এগিয়ে যেতে পারেন না। বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পঞ্চগড়ের তরুণদের জন্য এ কর্মসূচি আত্মকর্মসংস্থান ও নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলার একটি সম্ভাবনাময় সুযোগ তৈরি করেছে। প্রয়োজনীয় পরিকল্পনা, দক্ষতা ও উদ্যোগের সমন্বয় ঘটাতে পারলে এ কর্মসূচির মাধ্যমে জেলার তরুণদের মধ্য থেকেও গড়ে উঠতে পারেন সফল উদ্যোক্তা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ, মিলবে ২০ লাখ টাকা

০৫:৪৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬