সর্বস্ব হারানো পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ালেন জামায়াত নেতা আবুল বাশার
- ০৫:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 10

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে সর্বস্বান্ত হওয়া একটি পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন জামায়াত নেতা আবুল বাশার বসুনিয়া।
ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, শুকনো খাবার ও শীতবস্ত্র তুলে দিয়ে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের ন্যাংড়া পাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবেন রায়ের বাড়িতে যান আবুল বাশার বসুনিয়া।
এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের দুর্দশার কথা শোনেন।
আবুল বাশার বসুনিয়া পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, শুকনো খাবার ও শীতবস্ত্র তুলে দেন।
পাশাপাশি পরিবারটি যেন দ্রুত ক্ষয়ক্ষতি কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে জন্য পাশে থাকার আশ্বাস দেন।
একই সঙ্গে পরিবারের সার্বিক মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
উল্লেখ্য, গত শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে টেপ্রীগঞ্জ ইউনিয়নের ন্যাংড়া পাড়ায় ভবেন রায়ের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বসতবাড়িতে। এতে বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং পরিবারটি ব্যাপক ক্ষতির মুখে পড়ে।
























