ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান, ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

মো:সামিরুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • ১০:১৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 10

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৩ ব্যাটালিয়ন।

গত ১৪ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের

কদমতলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে

মনোহরপুর বিওপির একটি বিশেষ টহলদল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ১৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।

জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫৯ হাজার ৬০০ টাকা। পরে জব্দকৃত সিরাপ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা সতর্ক ও নিয়োজিত রয়েছে।

ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধসহ সব ধরনের মাদক ও অবৈধ চোরাচালান দমনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান, ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১০:১৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬