দেবীগঞ্জে ১৯ কোটি টাকার সেচ প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন ৭ হাজার মানুষ
- ১০:৪০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 7

কৃষকদের সেচ সুবিধা বাড়ানো, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ফসলি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে দেশব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার বলে
জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি।
শুক্রবার (১৩ নভেম্বর) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দাড়ারহাট এলাকায় তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক
ব্লক-৩) উপপ্রকল্পের উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, সেচব্যবস্থার সম্প্রসারণ এবং কৃষিকে লাভজনক করতে সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে।
এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে।
পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকা।
প্রকল্পের আওতায় ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ এবং ৮৪টি আউটলেট ও পাম্পহাউস পুনর্বাসন করা হবে।
এ প্রকল্পের মাধ্যমে দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল, দেবীডুবা ও সুন্দরদিঘী ইউনিয়নের সাত হাজারের বেশি মানুষ উপকৃত হবেন।
প্রকল্পের আওতায় ক্যানেলের বাঁধ পুনরাকৃতিকরণ, সিসি ক্যানেল লাইনিং, পাম্পহাউস ও আউটলেট পুনর্বাসন, কালভার্ট ও অ্যাকুইডাক্ট নির্মাণ এবং মোটর ও পাম্প স্থাপনের কাজ করা হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে তিন ইউনিয়নের সেচ অবকাঠামোর উন্নয়ন হবে। কৃষিজমিতে সেচের পানির প্রাপ্যতা বাড়ার পাশাপাশি কৃষি উৎপাদনেও ইতিবাচক পরিবর্তন আসবে।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের প্রকল্প পরিচালক পীযূষ কৃষ্ণ কুণ্ড, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারী, উপবিভাগীয় প্রকৌশলী
প্রবীর কুমার পাল, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তবারক হোসেন হ্যাপিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, সেচব্যবস্থার সম্প্রসারণ এবং কৃষিকে লাভজনক করতে সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে।
এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে।
পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকা।
প্রকল্পের আওতায় ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ এবং ৮৪টি আউটলেট ও পাম্পহাউস পুনর্বাসন করা হবে।
এ প্রকল্পের মাধ্যমে দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল, দেবীডুবা ও সুন্দরদিঘী ইউনিয়নের সাত হাজারের বেশি মানুষ উপকৃত হবেন।
প্রকল্পের আওতায় ক্যানেলের বাঁধ পুনরাকৃতিকরণ, সিসি ক্যানেল লাইনিং, পাম্পহাউস ও আউটলেট পুনর্বাসন, কালভার্ট ও অ্যাকুইডাক্ট নির্মাণ এবং মোটর ও পাম্প স্থাপনের কাজ করা হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে তিন ইউনিয়নের সেচ অবকাঠামোর উন্নয়ন হবে। কৃষিজমিতে সেচের পানির প্রাপ্যতা বাড়ার পাশাপাশি কৃষি উৎপাদনেও ইতিবাচক পরিবর্তন আসবে।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের প্রকল্প পরিচালক পীযূষ কৃষ্ণ কুণ্ড, পঞ্চগড় পানি উন্নয়ন
বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারী, উপবিভাগীয় প্রকৌশলী