ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম  জাতীয় সমবায় দিবস উদযাপন 

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
  • ০৮:৩৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 8

“করবো সমবায়,গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) সকাল ১০.৩০ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে সকাল সাড়ে ১০.৪০মিনিটে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার ঈদ মোঃ ইউনুস।

মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফুলবাড়িয়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, ফুলবাড়িয়া থানার উপ-পরিদর্শক মোঃ মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতের আমির মোঃ ফজলুল হক শামীম, সূরা ও কর্মপরিষদ সদস্য (অবঃ) প্রধান শিক্ষক আব্দুল মজিদ প্রমুখ ।

সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, উদ্যোক্তা তৈরি এবং মানুষের জীবনমান উন্নয়নে সমবায় কার্যক্রম আরও গতিশীল করতে হবে।

এ সময় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম  জাতীয় সমবায় দিবস উদযাপন 

০৮:৩৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬