ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ বাংলা

পঞ্চগড়ে লিগ্যাল এইডের মধ্যস্থতায় ৩ বিরোধের নিষ্পত্তি

পঞ্চগড় প্রতিনিধি
  • ০১:২৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 1

পঞ্চগড় জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে মধ্যস্থতার মাধ্যমে অর্থঋণসংক্রান্ত দুটি এবং যৌতুকবিরোধী একটি বিরোধসহ মোট তিনটি বিরোধের সফল নিষ্পত্তি হয়েছে।

সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে এসব বিরোধের সমাধান হওয়ায় আদালতের বাইরে বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) পঞ্চগড় জেলা লিগ্যাল এইড অফিসে এসব বিরোধের নিষ্পত্তি করা হয়।

এতে মধ্যস্থতা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ জনাব লিমেন্ট রায়। এ সময় স্পেশাল মেডিয়েটর জনাব মোছাঃ মোহসিনা খাতুন ও মোঃ জাকির হোসেন মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা যায়, মধ্যস্থতার মাধ্যমে অর্থঋণসংক্রান্ত দুটি বিরোধ এবং যৌতুকবিরোধী একটি বিরোধের উভয় পক্ষের মধ্যে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে সফল নিষ্পত্তি করা হয়।

এতে সংশ্লিষ্ট পক্ষগুলোর দীর্ঘদিনের বিরোধ নিরসনের পাশাপাশি পারস্পরিক সমঝোতার পরিবেশ তৈরি হয়।

লিগ্যাল এইডের মাধ্যমে এ ধরনের বিরোধ নিষ্পত্তি হওয়ায় সাধারণ মানুষের জন্য আদালতের বাইরে সহজে, স্বল্প সময়ে এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ সমাধানের সুযোগ তৈরি হচ্ছে।

পাশাপাশি মামলা-মোকদ্দমার দীর্ঘসূত্রতা কমানো এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি লাঘবেও বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পঞ্চগড় জেলা লিগ্যাল এইড অফিসের এ উদ্যোগকে আদালতের বাইরে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তির সচেতনতা বৃদ্ধিতে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে লিগ্যাল এইডের মধ্যস্থতায় ৩ বিরোধের নিষ্পত্তি

০১:২৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬