ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক- বিপুল পরিমানে বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক।
মাহবুব হোসেন মেজর বিশেষ প্রতিনিধি
- ০৮:১৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 8

০১ নভেম্বর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ রুদ্রানী , বিরামপুর, কাটলা স্থায়ী পোষ্ট কর্তৃক পৃথক পৃথক ০৩ টি মাদক ও চোরাচালান
প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ১১৬৭ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেন। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য-১ লক্ষ ৭৫ হাজার ৫০টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
ট্যাগস :












