ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিক্ষার্থীরা স্মার্ট ফোন থেকে দূরে থাকবেন -শেখ তাকী তাজওয়ার

মির্জা মোঃ মনজুরুল হক,ময়মনসিংহ
  • ১২:৪৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 14

প্রধান অতিথি ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ ত্বাকী তাজওয়ার বলেন, শিক্ষার্থীরা স্মার্টফোনে আসক্ত হবেন না। মনে রাখবেন অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনা, স্বাস্থ্য এবং মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। পড়ার টেবিলে বা পড়ার সময় স্মার্টফোন অন্য ঘরে বা হাতের নাগালের বাইরে রাখবেন। এই আসক্তি থেকে দূরে থাকতে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন প্রয়োজন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের একজন আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সততা, শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধ বজায় রাখতে হবে। দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ফুলবাড়ীয়া খাদেমুল ইসলাম কামিল মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আলিম ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীণ বরণ ও শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী  তাজওয়ার এসব কথা বলেন।

প্রতিষ্ঠানটির গভর্ণিং বডির সভাপতি, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মো: আবুল ফজল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে আপনারা সঠিক শিক্ষায় আছেন। আমার ছেলেকে আমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে চাই। তিনি আরও বলেন, আপনারা স্মার্ট ফোন, মাদক, জুয়া সহ সকল প্রকার অপরাধমূলক কাজ থেকে দূরে থাকবেন। মা-বাবা, উস্তাদ সহ মুরব্বিদের প্রতি শ্রদ্ধাশীল হবেন। তিনি প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

ইংরেজী বিষয়ের সহকারী অধ্যাপক একেএম শামসুজ্জোহা এর পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, গভর্ণিং বডির দাতা সদস্য মাও: মো: শাসুজ্জামান, জিবি’র সদস্য রফিকুল ইসলাম মাখন, এ.এস পারভেজ (রনি সরকার), স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মাও: মো: ইউনুছ আলী, উপাধ্যক্ষ মাও: মো: তাজাম্মুল ইসলাম সহ শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিক্ষার্থীরা স্মার্ট ফোন থেকে দূরে থাকবেন -শেখ তাকী তাজওয়ার

১২:৪৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬