ভূমি মন্ত্রণালয়ে ৫ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ।
নিজস্ব প্রতিবেদক
- ১২:২০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 14

ভূমি মন্ত্রণালয়ে থাকা অবস্থায় উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার আমিনুর রহমানের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের তথ্য পাওয়া গেছে। বর্তমানে তিনি কুষ্টিয়া জোনাল সেটেলমেন্ট অফিসের উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার হিসেবে আছেন। আমিনুর রহমানের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ভূমি
সংক্রান্ত একটি কাজের বিষয়ে এই অর্থ লেনদেনের ঘটনা ঘটেছে তেজগাঁওয়ের ৮ম তলা ভূমি ভবনকে কেন্দ্র করে। অভিযোগের বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে। তবে ঘুষ লেনদেনের অভিযোগের বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগটির সত্যতা যাচাই এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযোগের বিষয়ে উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার আমিনুর রহমানের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।
ট্যাগস :



















