ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী  আবুল ফজলের গণসংযোগ 

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
  • ০৫:৫৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 83

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ফুলবাড়িয়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পৌরসভার ৯ নং  ওয়ার্ডের কোদালিয়া পাড়া এলাকায় গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী আবুল ফজল।
এ সময় স্থানীয় বাসিন্দা ও ভোটারদের উপস্থিতিতে এক হৃদ্যতাপূর্ণ, আন্তরিক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা তাকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানান এবং গণসংযোগে অংশ গ্রহণ করেন।
গণসংযোগ চলাকালে আবুল ফজল এলাকার মোড়ে মোড়ে ব্যবসা প্রতিষ্ঠান ও চায়ের দোকানে যান কোশল বিনিময় করেন এবং সাধারণ মানুষের খোঁজখবর নেন। এ সময় নাগরিকেরা তাদের নিজ নিজ এলাকার নানাবিধ সমস্যা, নাগরিক সুবিধার অভাব এবং এলাকার উন্নয়নের নানা সম্ভাবনার কথা প্রার্থীর কাছে তুলে ধরেন। একই সঙ্গে ফুলবাড়িয়া পৌরসভাকে একটি আধুনিক ও নাগরিক-বান্ধব শহর হিসেবে গড়ে তুলতে প্রার্থীর কাছে নিজেদের প্রত্যাশার কথা জানান স্থানীয় ভোটাররা।

পৌরবাসীর উদ্দেশ্যে আবুল ফজল বলেন,আমি নির্বাচিত হলে ৯ নং ওয়ার্ডের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। নাগরিক দুর্ভোগ লাঘব এবং আধুনিক পৌরসভা গঠনে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এবং আমাদের পৌরসভার পূর্ব অঞ্চলের গত ২২ বছর কোন কাজ হয়নি। সকল  নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। তাই এখন সুযোগ এসেছে এই নাগরিক দুর্ভোগ থেকে পরিত্রাণ পাইতে ব্রিজ কালবার্ট জলাবদ্ধতা দূরীকরণের কোন বিকল্প নেই। আপনাদের দোয়া, সমর্থন ও ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে এ সকল সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ।
এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সফর সঙ্গী হিসেবে গণসংযোগে অংশ গ্রহণ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী  আবুল ফজলের গণসংযোগ 

০৫:৫৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬