ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়া খাল খনন উদ্বোধন করেন- কামরুল হাসান এমপি ।

প্রতিনিধির নাম
  • ০৪:৫৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 2

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের দবরদস্তা মঙ্গলী খাল পুনঃখনন (১০ কিলোমিটার) কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় এই খাল খনন উদ্বোধন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলবদ্ধতা নিরসনে দেশব্যাপী খালসমূহ খনন/পুন:খনন এবং খালের পাড়ে বৃক্ষরোপনের লক্ষ্যে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় ফুলবাড়ীয়া উপজেলার  রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্পের কার্যক্রম শুরু।

অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী প্রকল্পের আওতায় ১০ কিমি খান পূনঃখননে শ্রমিকদের মজুরী ও ননওয়েজ মিলে খরচ ধরা হয়েছে ২ কোটি ৫৭ লাখ ৫২ হাজার ৭৭৫ টাকা মাত্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ তাকি তাজওয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইদুল হক, কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ, মৎস্য কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক মোহা. আব্দুল করিম সরকার, পৌর বিএনপির আহবায়ক একেএম শমসের আলী, যুগ্ম আহবায়ক মো. আবুল ফজলসহ অত্র ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার উন্নয়ন ও কৃষি ব্যবস্থার অগ্রগতিতে খাল পুনঃখননের গুরুত্ব তুলে ধরা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়া খাল খনন উদ্বোধন করেন- কামরুল হাসান এমপি ।

০৪:৫৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬