কুমিল্লায় কোতয়ালি মডেল থানাধীণ মাদক বিরোধী বিশেষ অভিযানে ১কেজি গাঁজা ও (৭৫)পিস ইয়াবা ট্যাবলেট সহ ২জন গ্রেফতার
- ১১:২১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / 6

কোতয়ালী মডেল থানা, কুমিল্লা
গত ১১/০৪/২০২৬খ্রিঃ তারিখ রাতে অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানা,
কুমিল্লার নেতৃত্বে কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর টু বিবির বাজার বন্দর গামী পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে আসামী ১। নূরে আলম প্রঃ নুরা(৩৫), পিতা-হারুনুর রশিদ, মাতা মৃত-নুরজাহান বেগম, সাং- চাঁনপুর, থানা- কোতয়ালী মডেল,
জেলা- কুমিল্লা কে ০১(এক) কেজি মাদকদ্রব্য গাঁজা ও ২। সাকেল প্রঃ শাকিল প্রকাশ সাক্কু(৩০), পিতা-জলিল মিয়া, মাতা-রৌশনারা বেগম, সাং-চাঁনপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা কে ৭৫(পচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত পুলিশ সদস্য সহ স্থানীয় লোকজনের সম্মুখে উল্লিখিত আলামত গুলো বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উপস্থিত লোকজনদের সম্মুখে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা জানায় উল্লেখিত মাদকদ্রব্য গুলো ভারতীয় সীমান্ত এলাকা থেকে স্বল্প মূল্যে ক্রয় করে কুমিল্লা শহর সহ দেশের বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে মজুদ রেখেছে। উল্লেখিত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।




















