নীলফামারী জেলা পরিষদ প্রশাসককে জেলা তাঁতি দলের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।
- ০৫:১৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / 6

নীলফামারী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জেলা তাঁতি দল। আজ দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসক মহোদয়ের হাতে পুষ্পস্তবক অর্পণ করে এই শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা তাঁতি দলের সভাপতি শাহাজাদা মুক্তি, সাধারণ সম্পাদক হোসেন আলী, সিনিয়র সহ-সম্পাদক শাহরিয়ার হাবিল সহ জেলা তাঁতি দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় জেলা তাঁতি দলের নেতৃবৃন্দ প্রশাসক মহোদয়ের সফলতা কামনা করেন এবং জেলার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রশাসক মহোদয়ও জেলা তাঁতি দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলার সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শুভেচ্ছা বিনিময় শেষে নেতৃবৃন্দ জেলার বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। জেলা তাঁতি দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।




















