ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

​তেঁতুলিয়ায় বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে চলন্ত অটো ভ্যান থেকে পড়ে গৃহবধূর মৃত্যু।

প্রতিনিধির নাম
  • ০৫:১৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 1

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফেরার পথে চলন্ত ভ্যান থেকে পড়ে মাহাফুজা খাতুন (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার তিরনইহাট ইউনিয়নের সরদারপাড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত মাহাফুজা খাতুন উপজেলার ২নং তিরনইহাট ইউনিয়নের দলুয়া ডেমগছ গ্রামের সুলতান আলীর স্ত্রী।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাহাফুজা খাতুন সকালে ৩নং তেঁতুলিয়া সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। বিকেলে সেখান থেকে ভ্যানযোগে স্বামীর বাড়ি ফেরার পথে সরদারপাড়া এলাকায় পৌঁছালে তিনি চলন্ত ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া ও আনুষঙ্গিক কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​তেঁতুলিয়ায় বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে চলন্ত অটো ভ্যান থেকে পড়ে গৃহবধূর মৃত্যু।

০৫:১৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬