নড়াইলের লোহাগড়ায় বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত।
- ০৪:৫৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / 0

নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৪ টায় লোহাগড়া উপজেলা বিএনপির আয়োজনে কুন্দশী চৌরাস্তায় অবস্থিত দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হিমায়েত হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ সাচ্চু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, মোঃ আজিজার রহমান, লোহাগড়া পৌর বিএনপির সহসভাপতি এস এম শাহীন বিপ্লব, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র এ্যাডভোকেট নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুল, নড়াইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির সিনিয়র নেতা আবু হায়াত সাবু, বিএনপি নেতা মেহেদী হোসেন বিশ্বাস, কাজী মুরাদ হোসেন, মোঃ রন্জু বিশ্বাস, মোঃ ইউছুব আলী, আজম মৃধা, মোঃ তরিকুল ইসলাম, মোঃ জিল্লুর রহমান, মোঃ বাহারসহ প্রমুখ।
বক্তারা লোহাগড়ার বিএনপিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী লোহাগড়া উপজেলা বিএনপির উদ্যোগে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে এবং বিএনপি দলীয় গঠণতন্ত্র মোতাবেক নড়াইলের লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১ টি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করলেন লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হেমায়েত হোসেন।
এর আগে নলদী ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়।




















