ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

শেরপুর-৩ আসনে বড় ব্যবধানে বিএনপি’র রুবেল জয়ী।

প্রতিনিধির নাম
  • ০৪:৫০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 0

শেরপুর: শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে প্রায় ১ লাখ ১৪ হাজার ৫৬৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক তিন বারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। নির্বাচন কর্মকর্তার কার্য়ালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, ধানের শীষ প্রতীকে মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৯১ ভোট। এছাড়াও জাসদ (মার্কসবাদী) কাঁচি প্রতীকের প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট। এ আসনে মোট বৈধ ভোট ২ লাখ ১৩ হাজার ৬৪৮। বাতিলকৃত ভোট ২ হাজার ৮৬। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সবমিলিয়ে মোট ভোট পড়েছে ২ লাখ ১৫ হাজার ৭৩৪টি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শেরপুর-৩ আসনে বড় ব্যবধানে বিএনপি’র রুবেল জয়ী।

০৪:৫০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬