ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যে রাতে আগুন।

প্রতিনিধির নাম
  • ০৫:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 4

সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিমানবন্দরে আগুন লাগার ব্যাপারটি জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের পরিদর্শক যীশু তালুকদার। তিনি রাত পৌনে একটার দিকে জানান, গতকাল রাত ১২টায় তাঁরা আগুন লাগার খবর পান। দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিসের সদস্যদের সূত্রে থেকে জানা যায় , আগুনে বিমানবন্দরের দোতলায় অবস্থিত ইমিগ্রেশন সার্ভার রুম পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, তা প্রাথমিক ভাবে জানা যায়নি। আগুন নেভানোর পর প্রায় ঘণ্টা খানেক ধোঁয়া অপসারণের কাজও করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, সব ফ্লাইট ছাড়ার পর আগুন লাগার ঘটনা ঘটেছে। তাই ফ্লাইট চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি। এ ছাড়া আগুনে যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে, তাতেও ফ্লাইটে কোনো প্রভাব পড়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যে রাতে আগুন।

০৫:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬