হাকিমপুরে যথাযথ মর্যাদায় ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।
- ০৪:১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / 3

সারাদেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুরে যথাযথ মর্যাদায় দিনব্যাপি নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন করা হয়েছে। হাকিমপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দিনব্যাপি এ অনুষ্ঠানে, সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন হাকিমপুর উপজেলা প্রশাসন সহ মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন। এ সময় শহীদদের স্মরণে তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের দ্বিতীয়াংশে দিবসটি উপলক্ষে পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ, হাকিমপুর থানার এস আই সুমনের নেতৃ্ত্বে কুচকাওয়াজ, খেলাধুলা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানটি নানা রঙের বেলুন ও সাদা কবুতর উড়িয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা।
এ সময়ে উপস্হিত ছিলেন হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন. ম নিয়ামত উল্লাহ, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদ রানা,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শফিউল ইসলাম, হাকিমপুর উপজেলা বি এন পির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বি এন পির সভাপতি মোঃ ফরিদ খান,উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আকতারাবানু, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানা।
বাংলা হিলি স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠ পরিদর্শন ও কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলনেতাদের সাথে মতবিনিময় করা হয়। পরে কুচকাওয়াজের দলনেতা হাকিসপুর থানার এস আই সুমন প্রধান অতিথির অনুমতি ক্রমে কুচকাওয়াজ প্রদর্শন শুরু করেন।
প্রথমে হাকিমপুর থানা পরে আনসার ভিডিপি, গ্রাম পুলিশ ও ফায়ার সার্ভিস সহ একে একে বিভিন্ন বিভিন্ন স্কুল, কলেজ মাদ্রসার শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শন করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা।




















