বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকারমে হাজারো মুসল্লির ভিড়।
- ০২:২৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- / 2

এই জুমার নামাজে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা।
বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র জুমাতুল বিদা আদায় করেছেন হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা।
অনেক দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন জাতীয় মসজিদে। রমজান শেষে জুমার নামাজ আদায় করতে শুক্রবার ২০মার্চ দুপুর বারোটা থেকে বায়তুল মোকারমে মুসল্লিরাপ্রবেশ শুরু করেন।
দুপুর একটার আগেই মসজিদের ভিতরে মূল অংশে মুসল্লিতে পূর্ণ হয়ে যায়।
আযানের পর মসজিদে নিচ তলায় অংশটিও ভরে ওঠে। তবে বৃষ্টির কারণে অন্য অন্য বছরের তুলনায় এবার মুসল্লিদের উপস্থিত কিছুটা কম লক্ষ্য করা গেছে।।
বায়তুল মোকাররম মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেকের ইমামতিতে জুমাতুল বিদা নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে বিশেষ মোনাজাতে আখেরাতের মুক্তি এবং দেশ ও মুসলিম জাতির শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
পরে নিজের পরিবার ও প্রয়াত আত্মীয়-স্বজনের আত্মার মাগফেরাত কামনা শেষে দান করেন মুসল্লিরা।
মুসলিম উম্মার কাছে মাহে রমজানের প্রতি তিনি পবিত্র ও মহিলাতান্ত্রিক। জুমার দিনটি সাপ্তাহিক এবাদতের দিন এবং গরিবের ঈদ হিসেবে গণ্য হওয়া এর ফজিলত অনেকে আরও সেই দিনটি যখন রমজানের শেষ দশকের তথা জুমাতুল বিদা হয় তখন তা প্রতিটি রোজাদারের কাছে বিশেষভাবে সম্মানিত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।




















