ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

আত্রাইয়ে সরকারি যাকাত ফান্ডের অর্থ দরিদ্রদের মাঝে বিতরণ

প্রতিনিধির নাম
  • ০২:২৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 2

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সরকারি যাকাত ফান্ডে আদায়কৃত অর্থের শতকরা ৮০ ভাগ দরিদ্র, গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

১৫ মার্চ দুপুর ২টায় আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাত দিয়ে অসহায় দের মাঝে যাকাত ফান্ডের চেক তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের আত্রাই উপজেলা সুপার মোঃ আকবর হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, সরকারি যাকাত ফান্ডে আদায়কৃত অর্থের একটি বড় অংশ স্থানীয়ভাবে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা হচ্ছে, যা দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আত্রাইয়ে সরকারি যাকাত ফান্ডের অর্থ দরিদ্রদের মাঝে বিতরণ

০২:২৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬