তেতুলিয়ায় ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র্যালী অনুষ্ঠিত
- ০২:১২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / 3

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ের তেতুলিয়া ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ মার্চ) বিকালে তেতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ আয়োজনে ডেংগু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।
তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিনএসময় তেতুলিয়া ইউপির চেয়ারম্যান মাসুদ কারিম সিদ্দিক,
তেতুলিয়া বিএনপি নেতা ও চৌরাস্তা বাজারে বনিক সমিতি দেওলোয়ার হোসেন, তেতুলিয়া বিএনপি ছাত্র দলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজসহ সরকারি
উপজেলা প্রশাসনের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
তেতুলিয়া ইউএনও আফরোজ শাহিন খসরু বলেন
সরকারি নির্দেশনা অনুযায়ী এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।পর্যায়ক্রমে বিভিন্ন দপ্তরের নেতৃত্বে নিয়মিত কার্যক্রমের বাহিরেও এই অভিযান পরিচালিত হবে।
এই অঞ্চলে ডেংগু বা চিকনগুনিয়ার প্রভাব নেই বললেই চলে।তবে বিভিন্ন রোগ প্রতিরোধে সরকারের এমন উদ্যোগ প্রশংসনীয়। আমরা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সচেতনতা বাড়াতে র্যালী সহ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখবো।




















