দফায় দফায় সংঘর্ষ উত্তরায় রিকশাচালক কে পিটিয়ে হত্যার গুজব।
- ০১:৪৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / 2

ঢাকা জেলা প্রতিনিধি।
পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যা গুম করার অভিযোগ তুলে উত্তরা স্কয়ার বাণিজ্যিক ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ কর্মকর্তাদের সূত্রে জানা যায় রোববার ১৫ মার্চ রাত বারোটা থেকে ভোর পর্যন্ত উত্তরায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
রোববার রাতে ভবনে নিরাপত্তা প্রহরীর সঙ্গে মার্কেটের সামনে রিকশা পার্কিং নিয়ে এক রিকশা চালকের সাথে বাগ বিতর্ক হয় পরে সেটা মারামারিতে রূপ নেয়।মারামারিতে ওই রিক্সাচালক মারা গেছে ও নিহত রিকশাচালকে ভবনের ভিতরে লুকিয়ে রাখা হয়েছে বলে গুজব ছড়ায়।
বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে উত্তেজিত তারা সড়ক অবরোধ পাশাপাশি ভবনে ভাঙচুর চালায়।
পরে ওই মার্কেটের সামনে পুলিশ ও সেনাবাহিনী মোতায়ন করা হয়।
আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণ বিক্ষোভকারীদের ঘটনা স্থান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আবারও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।এরপরে বিক্ষোভকারীরা ইট পাটকেলছুড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
তবে এখনো ঘটনাস্থলে আশেপাশে থমথম পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ন কমিশনার ওয়াহিদুল ইসলাম বলেন একজন নিখোঁজ থাকার কথা বলা হলেও নাম ঠিকানা পাওয়া যায়নি।বিষয়টি যাচাই করতে সিসি টিভি ফুটেজ পরীক্ষা করা হবে।
তিনি আরো জানান সেনাবাহিনী ও পুলিশ ভবনের ভিতরে তল্লাশি চালালেও এখন পর্যন্ত সন্দেহজনককিছু পাওয়া যায়নি।
পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে।




















