আত্রাইয়ে ভুটভুটি পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা বহু প্রাণ,আহত ১
প্রতিনিধির নাম
- ০১:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / 2

মোঃফিরোজ আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া এলাকায় ভুটভুটি পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বেশ কয়েকজন যাত্রী। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে আত্রাই উপজেলার বান্দাইখাড়া মাদ্রাসা গেটের পেছনে প্রতিভা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ভুটভুটিতে করে কয়েকজন যাত্রী ও একটি গরু নিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করেন।
দুর্ঘটনায় একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের দ্রুত সহযোগিতার কারণে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।
ট্যাগস :




















